বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশ সঠিক পথে এগিয়ে চলছে : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ সঠিক পথে এগিয়ে চলছে।

এবছর আমাদের রপ্তানী আয় হয়েছে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার এ কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালে রপ্তানী আয় হবে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি।
বাণিজ্যমন্ত্রী শনিবার দুপুরে শহরের সরকারি স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. মনিরুজ্জামান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

মন্ত্রী বলেন,‘শেখ হাসিনা আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে মর্যদার আসনে অধিষ্ঠিত করেছেন। এক জনমত জরিপে জানা যায়, দেশের ৭২ শতাংশ মানুষের কাছে আমাদের নেত্রী জনপ্রিয়। তিনি আজকে শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিক বিশ্বে স্বীকৃত এক মহান নেতা। তাঁর নেতৃত্বে আমরা এগিয়ে চলছি।’

অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনর রশীদ, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক ফারুক হাসান তুহিন, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরন, শহীদ সেরনিয়াবাদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলু অনুষ্ঠানে বক্তৃতা করেন।

পরে কাউন্সিলরদের প্রত্যক্ষ্য ভোটের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন বর্তমান আহবায়ক ও পৌর মেয়র মো. মনিরুজ্জামান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান আতিক।

এর আগে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হন নেতা-কর্মীরা। হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকের ভিড়ে মুখরিত হয় সরকারি স্কুল মাঠ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ