সাহস থাকলে নির্বাচনে আসুন, খালেদাকে নাসিম


স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের একদিন আগেও দেশে নির্বাচন হবে না, সাংবিধানিকভাবে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, ‘সাহস থাকলে নির্বাচনে আসুন, আওয়ামী লীগ খালি মাঠে খেলতে চায় না, ফেয়ার নির্বাচন হলে আওয়ামী লীগেরই জয় হবে।’
শনিবার দিরাই উপজেলা সদরে নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের পরিচালনায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বক্তব্য দেন।
নাসিম বলেন, ‘১৪ সালের নির্বাচনে খালেদাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান করছিলেন, বেগম খালেদা জিয়া নির্বাচন বাদ দিয়ে হরতালের নামে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যায় নামলেন। সেই নির্বাচন না হলে দেশে মার্শাল’ল থাকতো, আজ এই উন্নয়ন হতো না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যেই দিরাই ও শাল্লায় ডাক্তার নার্স দেয়া হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষমতার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ হাওরবেষ্টিত এলাকায় আরও চারটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করা হবে।’
এ সময় দিরাই প্রেসক্লাব সভাপতি সাংবাদিক টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে ৩১ শয্যা থেকে নব নির্মিত ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি এবং সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













