পাকিস্তানে মৃত্যু হল বন্দি ভারতীয় মৎস্যজীবীর


করাচি জেল হাসপাতালে এক গুজরাতি মৎস্যজীবীর মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তথ্য তুলে দিল পাকিস্তান৷ এই বিষয়ে গুজরাতের মৎস্যমন্ত্রী বাবুভাই বোখারিয়া জানিয়েছেন, মৃত মৎস্যজীবীর নাম মোহন জেঠিয়া রাঠোর৷ তিনি করাচি জেলে বন্দি ছিলেন৷শারীরিক অসুস্থতায় চলতি অক্টোবর মাসেই করাচি জেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে৷যত শীঘ্র সম্ভব পাকিস্তান মৃত মৎস্যজীবীর দেহ ভারতের হাতে তুলে দেবে বলেও আশা প্রকাশ করেছেন গুজরাতের মৎস্যমন্ত্রী৷
জানা গিয়েছে, এই মৎস্যজীবীর দেহ ভারতে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই সমস্ত কাগজপত্রের ঝক্কি মিটিয়ে ফেলেছে কেন্দ্র৷ প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক সীমা পেড়িয়ে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করেছিল ভারতী মৎস্যজীবীদের একটি বোট৷ সেই বোটে থাকা সাত মৎস্যজীবীর মধ্যেই ছিলেন মোহন রাঠোর৷ বাকি ছ’মৎস্যজীবী এখনও বন্দি করাচি জেলে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













