র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত সর্দার’ নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলু (৩৯) নিহত হয়েছেন।
শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এসও রোড এলাকায় এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসোন দেলু শহরের নগর খানপুর এলাকার এলাকার মতিন ওরফে জমির বেপারীর ছেলে।
নারায়ণগঞ্জ র্যাব-১১ এর সিপিসি-১ এর কমান্ডার এএসপি শিবলী সাদিক ও এএসপি আলেপ উদ্দিন জানান, দেলোয়ার হোসেন দেলুকে আটকের পর পাঠানটুলী এলাকাতে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে র্যাবের উপর গুলি ছুঁড়ে ও হামলা করে তার বাহিনীর লোকজন। র্যাবও পাল্টা গুলি করলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় দেলু গুলিবিদ্ধ হন। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













