এই দোতলা বাড়ির মালিকও পান ১০ টাকার চাল, বিশ্বাস না হলে ভিডিওতে দেখুন (ভিডিও)


সরকারের ১০ টাকার চাল বিতরণে চলছে চালবাজি। গরীবদের বাদ দিয়ে চাল পাচ্ছে স্বচ্ছল পরিবার। শুধু তাই নয় বিত্তবান পরিবারের একাধিক সদস্যের নামেও হয়েছে কার্ড। দেশের বিভিন্ন জেলা ঘুরে দেখা গেছে চালবাজির এমন চিত্র।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের দোতলা বাড়ির মালিক এক বিত্তশালী। তিনিও পেয়েছেন ১০ টাকা ধরের চালের কার্ড। শুধু তিনিই নন, তার মতো এলাকার অনেক স্বচ্ছল পরিবার তালিকাভূক্ত হয়েছেন। তাদের বেশিরভাগই ইউপি চেয়ারম্যানের সমর্থক ও আত্মীয়স্বজন বলে অভিযোগ স্থানীয়দের।
চাল মাপে কম দেয়ারও অভিযোগ অনেকের। তবে অভিযোগ অস্বীকার করেন স্থানীয় ডিলার। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানও অনিয়ম নিয়ে কথা বলতে রাজি হননি। শুধু শ্যামনগর নয়, পুরো জেলায় চাল বিতরণে অভিযোগ উঠেছে অনিয়মের। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
তালিকা প্রণয়ন ও চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নেও। দরিদ্রদের পাশাপাশি ১০ টাকায় চাল পাচ্ছেন বিত্তবানরা। গোগ্রাম ইউনিয়নে একমাসের চাল দিয়ে দু’মাসের টিপসই নেয়ার অভিযোগও রয়েছে। তবে ডিলারদের দাবি, জনপ্রতিনিধিদের তৈরি করা তালিকা অনুযায়ী চাল দিচ্ছেন তারা।
অবশ্য অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন গোদাগাড়ির নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ। বললেন, ‘যেকোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। দরকার হলে ডিলারদের ডিলারশিপ বাতিল করা হবে।’
এদিকে গোপালগঞ্জের বিভিন্ন ইউনিয়নে চালের কার্ড পায়নি অনেক হতদরিদ্র পরিবার। আবার কার্ড পেলেও চাল দেয়া হচ্ছে কম। একই অভিযোগ এসেছে ঝালকাঠি, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা থেকেও।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













