বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সবুজ চোখের সেই মেয়েটি ছাড়া পাচ্ছে

ন্যাশনাল জিওগ্রাফির প্রচ্ছদে ছবি প্রকাশের পর রাতারাতি জগৎ জুড়ে খ্যাতি পাওয়া সবুজ চোখের সেই আফগান মেয়েটিকে অবশেষে জেল থেকে ছাড়াবার একটা ব্যবস্থা হয়েছে।

নকল কাগজপত্র নিয়ে পাকিস্তানে বসবাসের দায়ে তাকে ক’দিন আগে কারাগারে পাঠানো হয়েছিল।

শরণার্থী শিশু হিসেবে প্রচ্ছদে ছাপা শারবত গুলা’র সেই সবুজ শিকারি চোখ মানুষকে যেনো তাড়া করে বেরিয়েছে বহুদিন।

কিন্তু সময়ের পরিক্রমায় শরবত গুল নিজেই আজ তাড়া খেয়ে ছুটছেন। তার মাতৃভূমি আফগানিস্তানের যুদ্ধ থেকে পালিয়ে বাঁচতে নকল কাগজ-পত্র সংগ্রহ করে পাকিস্তানে তিনি বসবাস করছিলেন।

কিন্তু জাল কাগজ-পত্র ধরা পড়ে যাওয়ায় শারবত গুলকে গ্রেফতার করে পুলিশ। তার সেই গ্রেফতার হওয়ার খবর রটে যায় বিশ্ব-মিডিয়ায়।

এরপরই মিজ. গুলের ভাগ্য যেনো খানিকটা প্রসন্ন হলো। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন, নারী হিসেবে শারবত গুলের কেসটা আবারো তিনি রিভিউ করবেন এবং মানবীয় জায়গা থেকে এটিকে বিবেচনা করবেন।

আর চৌধুরী নাসির আলী খান বলেছেন, যত দ্রুত সম্ভব পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি’র উচিত এই নারীর জামিন মঞ্জুর করা।

মি. খান আরো বলেছেন আমরা তার বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়ে হয় তাকে দেশে ফেরত পাঠাবো বা সাময়িক ভিসা দিয়ে পাকিস্তান ত্যাগ করতে বলবো। কিন্তু এরপরই আমরা সেই সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের ধরবো যারা এই নকল পরিচয়পত্র দিয়েছিল।

পাকিস্তান সম্প্রতি নকল পরিচয়পত্র ধরতে যে অভিযান চালায় সেখানেই ধরার পড়েন শারবত গুল । আফগান সীমান্ত সংলগ্ন পেশওয়ারে গত দু’বছর ধরে তিনি বসবাস করছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প