‘মানুষের অধিকারের প্রশ্নে কখনোই কম্প্রোমাইজ করা হবে না’


মানুষের অধিকারের প্রশ্নে কখনোই কোনো কম্প্রোমাইজ করা হবে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাবো। আমরা অধিকার আদায়ের প্রশ্নে কোনো অবস্থাতেই আপস করবো না।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে অলি আহাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। স্মরণসভার আয়োজন করে গণসংস্কৃতি নামের একটি সংগঠন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আজ দেশে যে রাজনীতি চলছে তা দেশকে সত্যিকার অর্থে নিঃস্ব জাতি হিসেবে পরিচয় করাচ্ছে। কোনো বিচার ছাড়াই মানুষকে হত্যা করা হচ্ছে। সে জঙ্গি হোক বা সন্ত্রাসী হোক তার বিচার পাওয়ার অধিকার আছে। কোনো রকম জবাবদিহিতা ছাড়াই মানুষকে হত্যা করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, উন্নয়নের যে ঢাকঢোল পেটানো হচ্ছে, যে প্রবৃদ্ধি দেখানো হচ্ছে, সে উন্নয়ন কার হচ্ছে? দেশে আজ দেখা যাচ্ছে শিক্ষিত যুবক ভ্যান গাড়ি চালাচ্ছে, ফুটপাতে মানুষ না খেয়ে ঘুমাচ্ছে, তাহলে উন্নয়ন কার হচ্ছে। এটাই কি উন্নয়ন? আসলে উন্নয়নের নামে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













