সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরান সবচেয়ে অগ্রগামী


ইরানের প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী মাহমুদ ওয়ায়েজি বলেছেন, দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরান অগ্রণী ভূমিকা পালন করছে।
ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানে অবস্থিত তুরস্কের দূতাবাসে তুর্কি প্রজাতন্ত্র ঘোষণার ৯৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে ইরানের মন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেছেন, অনেক দেশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সঙ্গে হাত মিলিয়েছে এবং আমরা আশা করি এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে।
মাহমুদ ওয়ায়েজি তুরস্ক বিষয়ক ইরানের প্রেসিডেন্টেরও প্রতিনিধি। তিনি বিভিন্ন ক্ষেত্রে আঙ্কারার সঙ্গে সহযোগিতা বিস্তারে তেহরানের গভীর আগ্রহের কথা উল্লেখ করে বলেছেন, দু’দেশই আঞ্চলিক অন্য দেশের সহযোগিতায় শান্তিপূর্ণ উপায়ে এ অঞ্চলে বিরাজমান সমস্যা সমাধানের চেষ্টা করছে।
ইরানের এ মন্ত্রী আরো বলেছেন, পারস্পরিক সহযোগিতার লক্ষ্য হওয়া উচিৎ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।
এ আলোচনা অনুষ্ঠানে তুর্কি রাষ্ট্রদূত রেজা হাকান তাকিনও সম্প্রতি তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরপরই এরদোগান সরকারের প্রতি ইরানের সরকার ও জনগণের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, যে কোনো দুর্যোগ ও জটিল পরিস্থিতিতে ইরান ও তুরস্ক সবসময় একে অপরকে সমর্থন দিয়ে এসেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













