মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাসিরনগরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগ এনে মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন ও হামলায় আহতদের দেখতে যাবে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য গোলাম রাব্বানী চিনু ও মারুফা আক্তার পপি।

ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ তুলে শনিবার সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জনৈক রসরাজ দাসকে (৩০) ধরে ইউপি কার্যালয়ে নিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতেই রসরাজের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়।

এ ঘটনার জের ধরে রবিবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের পাশাপাশি শতাধিক হিন্দু বাড়িঘর এবং দত্তবাড়ি ও জগন্নাথ বাড়ি মন্দিরসহ অন্তত ১০টি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়। এসময় শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটেরও অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী