পাকিস্তানে তাঁর প্রাণনাশের আশঙ্কা করছে মাফিয়া ডন দাউদ ইব্রাহীম!


মাফিয়া ডন দাউদ ইব্রাহীম আশঙ্কা করছে কেন যেন পাকিস্তান তাকে ঝেড়ে ফেলতে চায় ? দাউদ জীবিত থাকলে পাকিস্তানের অনেক কুকীর্তি সামনে চলে আসবে। তাই দাউদের মৃত্যুই নাকি এখন নাকি সবচেয়ে বেশি কাম্য পাকিস্তানের কাছে।
এই আন্ডারওয়ার্ল্ড ডন এখন আর পাকিস্তানের কোনও কাজেই লাগছেন না। ভারতে ক্রমাগত নাশকতা চালিয়ে যাওয়ার জন্য যে নেটওয়ার্ট দরকার, তার অনেকটাই এখন হারিয়েছেন মুম্বই থেকে পলাতক দাউদ। সন্ত্রাসবাদীরা আগে দাউদের কাছ থেকে প্রচুর অর্থ পেত বলেও খবর। কিন্তু ভারতের চাপে আরব আমিরশাহি এখন দাউদের বিভিন্ন বেনামী সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করেছে।
গত সাত মাসে ১০ হাজার থেকে ১৫ হাজার কোটি টাকার বেনামী সম্পত্তি দাউদ ইব্রাহিমের হাতছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। এতে পাকিস্তানের সেনাকর্তারা আমিরশাহিরর উপর মোটেই খুশি হননি। একই সঙ্গে, দাউদের প্রতিও তাঁরা নাকি অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছেন।
পাকিস্তানের কাছে তাঁর প্রয়োজন যে ফুরিয়েছে, দাউদও তা ভালই বুঝতে পারছেন। সেই কারণেই নাকি ভারতে ফেরার চেষ্টায় রয়েছেন তিনি। তবে ভাবা যতটা সহজ, দাউদ ইব্রাহিমের পক্ষে ভারতে ফেরা এখন আর মোটেই ততটা সহজ নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













