কাশ্মিরে সংঘর্ষ শুরু : পাকিস্তানের গুলিতে ১০ ভারতীয় সেনা নিহত


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের আন্তঃসীমান্ত এলাকায় সেনাবাহিনীর নিরাপত্তা চৌকি ও বেশ কয়েকটি গ্রামে পাক সেনাবাহিনীর গুলিতে ভারতীয় এক সেনাসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। মঙ্গলবার জম্মু-কাশ্মিরের একাধিক এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে।
বার্তাসংস্থা এএনআইএর এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মুর রামগর সেক্টরে পাক সেনাবাহিনীর গুলিতে দুই নারী ও দুই কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। এ ছাড়া জম্মু-কাশ্মিরের সাম্বায় আরো এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এর আগে, জম্মু-কাশ্মিরের রামগরের নওশেরা ও আরনিয়ায় পাক সেনাবাহিনীর গুলিতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত ও দুই বেসামরিক নাগরিক আহত হয়। ভারতীয় সেনাবাহিনী বলছে, পাক সেনাবাহিনী বিনা উস্কানিতে ভোর ৬টার দিকে জম্মুর একাধিক সেনা চৌকি ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে গুলিবর্ষণ শুর করে।
এনডিটিভি বলছে, পাক অধিকৃত কাশ্মিরের ভেতরে ঢুকে জঙ্গি আস্তানায় গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক অভিযানের পর থেকে এখন পর্যন্ত আন্তঃসীমান্তে ৬০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনাবাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত ও আরো ৪০ জন আহত হয়েছে।
গতকাল লাইন অব কন্ট্রোলের কাছে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে এক নারী ও এক ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, ভারি অস্ত্রে সজ্জিত জঙ্গিদেরকে ভারতের ভেতরে প্রবেশে সহায়তায় নিরলসভাবে চেষ্টা করছে পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













