মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকারি হাসপাতালে সাংবাদিকদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ডিআরইউ সদস্য ও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য দেশের সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ মঙ্গলবার ডিআরইউ আয়োজিত চারদিনের স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন ও প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে তিনি তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. আবুল কায়সার মাহমুদ সাইফুর রহমানকে নির্দেশও দেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম, নভো নরডিক্স-এর হেড অব মার্কেটিং ড. মোহাম্মদ সাইফুল বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, বেসরকারি মেডিকেল কলেজের ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে। অতীতে চিন্তাভাবনা না করেই অনেক মেডিকেলের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি নীতিমালা না মানায় বিভিন্ন সময়ে ইতোমধ্যে চারটি বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজগুলো সরকারি নীতিমালা মেনে চলছে কিনা দেখা হচ্ছে। যেসব মেডিকেল কলেজ সরকারি নীতিমালার আলোকে ব্যবস্থা নেয়নি তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। রাজনৈতিক কোনো চাপের কাছে আমি নতি শিকার করবো না। যে চারটি অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিলাম, উন্নতি না হলে স্থায়ীভাবে বন্ধ করে দেব। সেখানে শিক্ষক আছে কিনা, লাইব্রেরি আছে কিনা, ল্যাবরেটরি আছে কিনা দেখা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ