মরক্কোয় জলবায়ু সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী


মরক্কোর মারাকাশ শহরে অনুষ্ঠেয় এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অংশ নেবে বাংলাদেশের প্রতিনিধিদল।
আজ বুধবার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ কথা জানান। তিনি বলেন, এ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নের কৌশল চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী জানান, আগামী ৭ থেকে ১৮ নভেম্বর বিভিন্ন পক্ষের অংশগ্রহণে ২২তম (কপ টোয়েন্টি টু হিসেবেও পরিচিত) বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ উচ্চপর্যায়ের বৈঠক হবে ১৫ থেকে ১৭ নভেম্বর।
সর্বশেষ প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সর্বসম্মত যে সিদ্ধান্ত হয়, তার আলোকে এরই মধ্যে ১৯১টি দেশ চুক্তিতে স্বাক্ষর এবং ৮৪টি সদস্য দেশ অনুস্বাক্ষর করেছে। আর আগামী ৪ নভেম্বর থেকেই সেই চুক্তি কার্যকর হচ্ছে বলে জানান মন্ত্রী। এ কারণেই এবারের সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













