বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, আগামীকাল থেকে আবার বাজারে ইলিশ মাছ

শেষ হলো এবছরের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা। গেলো বছর প্রজনন মৌসুমে ১৫ দিন ইলিশ ধরা বন্ধ থাকলেও এবছর তা বাড়িয়ে করা হয় ২২দিন। এবছরের কার্যক্রমে ব্যাপকভাবে সাড়া দিয়েছে মৎসজীবিরা। আর তাই সব মিলিয়ে সরকার ইলিশ রক্ষা উদ্যোগে শতভাগ সফল এমন দাবি করে আগামী বছরও পর্যাপ্ত ইলিশ পাওয়ায় আশাবাদী মৎস বিভাগ।

বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাজারে মিলবে ইলিশ। বুধবার মধ্যরাত থেকেই দেশের নদীগুলোতে ইলিশ ধরা শুরু করবেন জেলেরা।

এদিকে নদী-সংলগ্ন ইলিশের আড়তগুলো আবার সরগরম হয়ে উঠেছে। এবার মৌসুমেও প্রচুর ইলিশ ধরা পড়েছে। ওই সময়ে বিভিন্ন হিমাগারে সংরক্ষণ করা ইলিশ বৃহস্পতিবার থেকে বাজারে আসা শুরু হবে।

অন্য বছরগুলোতে চোরাইভাবে ধরা প্রচুর ইলিশ প্রথম দিনে বাজারে আসলেও এবার তেমন আসবে না বলে জানান ব্যবসায়ীরা। তারা বলেন, এবার মৌসুমে ইলিশ বেশি পাওয়ায় নিষেধাজ্ঞার সময়ে বেশিরভাগ জেলে ধরা বন্ধ রেখেছেন।

জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপালি পয়েন্ট, ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর তজুমদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট, চট্টগ্রামের কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গণ্ডারমারা পয়েন্ট, চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী থেকে হাইতকান্দী পয়েন্ট পর্যন্ত মোট সাত হাজার বর্গকিলোমিটার এলাকাসহ আরো ২৭ জেলায় এ নিষেধাজ্ঞা ছিল।

উল্লেখ্য, দেশের ইলিশ প্রজনন-প্রধান অঞ্চলে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ