মার্কিন ‘নকশা চুরি করে’ চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান!


চীনের বানানো নতুন এক জঙ্গিবিমান নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। অভিযোগ উঠেছে যে, যুক্তরাষ্ট্রের জঙ্গিবিমানের (এফ-২২) নকশা অনুকরণ করে বানানো হয়েছে এই নতুন বিমান। বেইজিং অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
সম্প্রতি চীনের গুয়াংডং প্রদেশের জুহাই শহরে প্রথমবারের মতো দেখা গেছে চীনের জে-২০ জঙ্গিবিমান। এটি দেখতে অনেকটাই যুক্তরাষ্ট্রের এফ-২২ জঙ্গিবিমানের মতো। গত জুলাইয়ে চীনের যে হ্যাকারদের কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের জঙ্গিবিমানের নকশা চীনের হাতে পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে।
গত জুলাইয়ে ৫১ বছর বয়সী এক চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা চুরি করে বেইজিংয়ে পাঠানোর অভিযোগ আছে সু বিন নামের সেই চীনা নাগরিকের বিরুদ্ধে। তাঁর কাছ থেকে যে কাগজপত্র পাওয়া গেছে তার মধ্যে এফ-৩৫ ও এফ-২২ জঙ্গিবিমানের নকশাও ছিল। আর এই নকশাগুলোর সাহায্য নিয়েই চীন এত দ্রুত নতুন বিমানগুলো বানাতে পারছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।
তবে দুই জঙ্গিবিমানের মধ্যে কতখানি সাদৃশ্য আছে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা। বিমানবিষয়ক ওয়েবসাইট ফ্লাইটগ্লোবালের সম্পাদক গ্রেগ ওয়ালড্রন বলেছেন, ‘আমার মনে হয়, আমরা খুব অল্পই জানতে পেরেছি। জেনেছি যে এটা খুবই শব্দ করে। কিন্তু আমরা এখনই বলতে পারব না যে এখানে কী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বা এটার গতি কী রকম।’
নতুন এই বিমানের কর্মক্ষমতা নিয়ে অনিশ্চয়তা থাকলেও চীন যে সামরিক শক্তিতে দ্রুতই যুক্তরাষ্ট্রের কাছাকাছি চলে আসছে তা নিয়ে সংশয়ের অবকাশ থাকছে না। ধারণা করা হচ্ছে যে, আগামী দশকে বিমান সংক্রান্ত বাজারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













