সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি প্রক্রিয়া এবার অনলাইনে


এবার দেশের সব সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি ভর্তি নীতিমালা তৈরি করতে ইতোমধ্যেই বৈঠক করেছে মন্ত্রণালয়। আর বেসরকারি স্কুলের জন্য আলাদা একটি ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার বৈঠক করবে মন্ত্রণালয়।
সম্প্রতি অনুষ্ঠিত ওই বৈঠক সূত্রে জানা যায়- যেসব উপজেলা পর্যায়ের স্কুলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পর্যাপ্ত নয়, তারা ইচ্ছে করলে ম্যানুয়াল পদ্ধতিতেও ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। শুধু সরকারি নয়, বেসরকারি স্কুলগুলোর মধ্যে যেসব স্কুলের সক্ষমতা রয়েছে তাদেরও অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।
অপরদিকে গত বছরের মতো এবারও ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তিতে নিজ নিজ এলাকার জন্য ৪০ শতাংশ কোটা বরাদ্দ থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













