ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশের যৌথ মহড়া


ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশের যৌথ মহড়া শুরু হতে যাচ্ছে শনিবার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানোর পর সেটি নিশ্চিত করেছে বাংলাদেশের আইএসপিআর।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয় এবারের দুদেশের সেনাবাহিনীর এ মহড়ার নাম দেয়া হয়েছে ‘সম্প্রীতি ২০১৬’। টাঙ্গাইলের ঘাটাইলে শনিবার থেকে শুরু হয়ে যৌথ সামরিক মহড়া চলবে ১৮ই নভেম্বর পর্যন্ত।
ভারতের তরফ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার অংশ হিসেবে মহড়াটি অনুষ্ঠিত হবে।
যৌথ সামরিক মহড়ার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এর মাধ্যমে মহড়ায় অংশগ্রহণকারী উভয় দেশের সেনা সদস্যরা একে অন্যের প্রাতিষ্ঠানিক কাঠামো ও কৌশলগত মহড়া সম্পর্কে ধারণা পাবেন। বাংলাদেশের আইএসপিআরের কর্মকর্তা রেজাউল করিমও বিষয়টি নিশ্চিত করেছেন।বিবিসি বাংলা
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













