লাশ দেখতে গিয়ে লাশ হলেন ২ নারী
যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বল্লা গ্রামে ট্রাক চাপায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক জন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের আবুল কাসেমের স্ত্রী সখিনা খাতুন (৫৫) ও মৃত দুখে মোড়লের স্ত্রী কোহিনূর বেগম (৬০)। এ দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি ভাংচুর এবং ঝিকরগাছা-বাঁকড়া সড়ক অবরোধ করে রেখেছে বলে জানান এসআই সিরাজুল
তিনি বলেন, সকালে এক আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে একই গ্রামের কলোনিপাড়া এলাকায় তার বাড়ি গিয়েছিলেন এ তিন নারী। ফেরার পথে ঝিকরগাছা-বাঁকড়া সড়ক পার হওয়ার সময় বালি বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সখিনা ও কোহিনূর নিহত হন। আহত আরেক নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাক ভাংচুর ও ওই সড়ক অবরোধ করে রেখেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে বলে জানান শিওরদা পুলিশ ফাঁড়ির এ ইনচার্জ।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













