শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সমাবেশের অনুমতি দিলেই বোঝা যাবে : রিজভী

জনগণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে কি না, তা বিএনপিকে সমাবেশের অনুমতি দিলেই বোঝা যাবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ।

আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী এই দাবি করেন।

৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসা বিএনপি এবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে। এ জন্য অনুমতি না মিললে ৮ নভেম্বরের জন্যও আবেদন করা হয়েছে জানিয়ে রিজভী বলেন,‘সমাবেশ উপলক্ষে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি।’

জনগণ বিপ্লব ও সংহতি দিবস মানে না ক্ষমতাসীন দলের এমন বক্তব্যের জবাব দেন বিএনপি নেতা। তিনি বলেন, ‘জনগণ যে গণতন্ত্রের একটা ফ্যাক্টর তা উনারা বিশ্বাস করেন না। ৭ নভেম্বর জনগণ বিশ্বাস করে কি না বা ৭ নভেম্বর জনগণ পালন করে কি না। আপনারা অনুমতি দিয়ে দেখেন এখানে জনগণ আসছে কি না। জনগণ যদি না আসে তাহলে বোঝা যাবে জনগণ গ্রহণ করছে না। আর যদি জনগণের ঢল নামে তাহলে বুঝতে হবে এই কর্মসূচিকে জনগণ হৃদয়ের মধ্যে ধারণ করে। এরই মধ্যে আমরা খবর পেয়েছি যে, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ হানা দিচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে।’

১০ টাকা কেজি দরে চাল বিতরণের নামে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা চাল আত্মসাত করছেন বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘১০ কেজি দরে চাল বিতরণের নামে দেশজুড়ে গরিব মানুষ ও ক্ষুধাকে নিয়ে তামাশা করা হচ্ছে। এ যেন ক্ষমতাসীন দলের নেতাদের পকেট ভারী করার জন্য পরিকল্পিত একটি সুযোগ সৃষ্টি করা। মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগের রাঘব-বোয়ালদের মহাদুর্নীতি, জালিয়াতি, অনিয়ম ও লুটপাটের পর স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মোটাতাজা করতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে।’

অতিরিক্ত ভ্যাট আরোপ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী