বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ নির্মাণ করেছে নাসা


বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ এর নির্মাণ কাজ শেষ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকৌশলীরা। প্রায় দুই দশক ধরে টেলিস্কোপটির কাজ চলছিল। টেলিস্কোপটির নাম রাখা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। খবর বিবিসির।
এই টেলিস্কোপটির কার্যক্রম শুরু হবে দু’বছর পর। ২০১৮ সালের অক্টোবরে ফ্রান্সের গায়ানা থেকে একটি ইউরোপিয়া আরিয়ান রকেট এই টেলিস্কোপটি নিয়ে উৎক্ষেপিত হবে এমনই পরিকল্পনা নাসার।
তবে এর আগে এর কার্যক্রম ভালোভাবে পরীক্ষা করে দেখা হবে। ম্যারিল্যান্ডের স্পেস সেন্টার থেকে কয়েক সপ্তাহের মধ্যেই এই টেলিস্কোপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।
প্রকল্প বিজ্ঞানী জন মেথার জানিয়েছেন, ‘আজ আমরা আমাদের টেলিস্কোপ নির্মাণ সমাপ্ত করেছি এবং প্রমাণ করতে যাচ্ছি এটা সঠিকভাবে কাজ করছে।’
এর আগে ২৬ বছরের দীর্ঘ সময় ধরে সবচেয়ে বড় টেলিস্কোপ ছিলো হাবল স্পেস টেলিস্কোপ। জেমস ওয়েব হতে তারই উত্তরসূরী হতে যাচ্ছে।
মাথের জানিয়েছেন, ‘এটা অনেক শক্তিশালী। এমনকি এটা হাবল টেলিস্কোপ থেকেও বেশি শক্তিশালী।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













