রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমরা বের হব, কর্মসূচি পালন করব: খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার বিএনপিকে ভয় পায়। তাই সমাবেশ করতে দিচ্ছে না। তিনি বলেন, ‘আমরা বের হব। আমরা কর্মসূচি করব। ইনশা আল্লাহ জনগণকে আমরা সঙ্গে পাব।’ জয় আমাদের হবেই’।

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে মহিলা দলের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, সরকার জনগণকে ভয় পায় বলেই ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ পালন করতে দিচ্ছে না।

খালেদা জিয়া বলেন, দেশে শুধু গণতন্ত্র নয়, বিচার বলেও এখন কিছু নেই। সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে সরকার- এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, নির্বাচন ব্যবস্থাকেও পুরোপুরি ধ্বংস করে দিয়েছে সরকার। ১০ টাকার চাল নিয়ে হরিলুট চলছে বলেও অভিযোগ করেন বেগম জিয়া।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছেন। এ কমিশনের মেরুদণ্ড নেই। সরকারের নির্দেশ ছাড়া এ কমিশন কিছু করতে পারে না। রকিব উদ্দিন কমিশনের অধীনে যত নির্বাচন হয়েছে তার একটিও সুষ্ঠু হয়নি। তাই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। আওয়ামী লীগের অনুগত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে হবে না। সকল দলের মতামতের ভিত্তিতে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। সৎ যোগ্য লোক ছাড়া নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে না।

খালেদা জিয়া বলেন, ‘৭ নভেম্বর, আজকে একটা সভা করব, জনসভা। তারা (আওয়ামী লীগ) করেছে, তারা করতে পারে। কিন্তু আমাদের করতে দিতে চায় না। ভয় পায়। সেখানে জনগণ আসে। পয়সা দিয়ে লোক আনতে হয় না। বা ওই সব গুণ্ডাপাণ্ডা আনতে হয় না। সেই সমাবেশ এত ভালো হয় সেটা দেখে ভয় পায়। এভাবে মানুষকে দীর্ঘদিন ধরে রাখা যায় না। মানুষের মুখ বন্ধ করে রাখা যায় না। তেমনি মানুষকে দীর্ঘদিন ধরে ঘরের ভেতর বন্দি করে, এই ঘরের ভেতরে কর্মসূচি সেটাও করতে দেওয়া যাবে না। আমাদের বের হতে হবে সময়মতো। আমরা বের হব। কর্মসূচি পালন করব। জনগণকে আমরা সাথে পাব, এই বিশ্বাস আমাদের আছে।’

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত করা যাবে। আর তাতে দেশে শান্তি ফিরে আসবে। যেখানে কোন সন্ত্রাস, দুর্নীতি থাকবে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী