সীতাকুণ্ড উপকূল অতিক্রম করছে নিম্নচাপ


বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল অতিক্রম করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ রোববার সকাল ৬টার পর নিম্নচাপটি সীতাকুণ্ডের দিকে ধাবিত হয় বলে জানিয়েছে চট্টগ্রাম-পতেঙ্গা আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ সৈয়দা মিনি পারভিন জানান, তবে এখনই বলা যাবে না কোন দিকে নিম্নচাপটি যাবে। এটি জানা যাবে দুপুর ১২টার পর।
এ আবহাওয়া কর্মকর্তা আরো জানান, নিম্নচাপটির প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখায়ী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, বরিশালের উপকূলীয় এলাকায় ভারি বর্ষণসহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। এর প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই মিটার উচ্চতায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া উপকূলবর্তী এলাকায় চার নম্বর সতর্কসংকেতের পরিবর্তে তিন নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জেএসসি ও জেডিসিসহ সমমানের আজকের পরীক্ষা স্থগিত করে আগামী ১২ নভেম্বর গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













