সাত খুনের দায় স্বীকার মার্কিন নাগরিকের


যুক্তরাষ্ট্রে তরুণীকে কনটেইনারে বন্দি রাখার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি সাত খুনের দায় স্বীকার করেছেন।
স্থানীয় সময় গতকাল শনিবার পুলিশের কাছে এ স্বীকারোক্তি দেন টড কোলহেপ (৪৫)। তাঁর বাড়ি সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে। তিনি একজন তালিকাভুক্ত যৌন অপরাধী।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার একটি জমিতে একজনের লাশ পায় পুলিশ। একই দিন একটি মালবাহী কনটেইনারে গলায় শিকল বাঁধা অবস্থায় কালা ব্রাউন নামে এক তরুণীকে উদ্ধার করে তাঁরা। লাশটি তরুণীর প্রেমিকের বলে শনাক্ত করা হয়। তাঁর নাম চার্লস কারভার (৩২)।
এ সময় জমির মালিক কোলহেপকে আটক করে পুলিশ। তরুণী ও তাঁর প্রেমিকা আগস্ট মাস থেকে নিখোঁজ ছিল বলে জানিয়েছেন তাঁরা।
উদ্ধার হওয়া ওই তরুণী পুলিশকে জানান, তাঁর সামনেই চার্লস কারভারকে গুলি করে হত্যা করেন টড কোলহেপ।
পরে অভিযুক্ত কোলহেপ পুলিশকে তাঁর জমিতে আরো দুটি কবরের সন্ধান দেন। এই দুজনকে হত্যা করার পর তিনিই কবর দিয়েছেন বলে স্বীকারোক্তি দেন তিনি।
এ ছাড়া ২০০৩ সালে সাউথ ক্যারোলাইনার চেসনি এলাকায় একটি মোটরসাইকেল দোকানে চারজনকে গুলি করে খুনের দায়ও স্বীকার করেছেন কোলহেপ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













