বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধুঁকে ধুঁকে চলছে সৌদি স্কুলের বাংলা শাখা

প্রবাসী বাংলাদেশি পরিবারের ছেলেমেয়েদের জন্য দূতাবাসের পরিচালনায় সৌদি আরবের রাজধানীর ‘রিয়াদ স্কুল এন্ড কলেজ’ এ চালু রয়েছে বাংলা শাখা। তবে এর লেখাপড়ার মান নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা।

শ্রেণীকক্ষের অপর্যাপ্ততা, কারণ ছাড়াই শিক্ষার্থীদের বেতন বাড়ানোসহ নানা অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ ও কমিটির বিরুদ্ধে। শীতাতপ ব্যবস্থার অভাবে প্রচন্ড গরমে ক্লাসে অসুবিধা হওয়ায় অনেক শিক্ষার্থী স্কুলে আসার আগ্রহ হারাচ্ছে। এ ব্যাপারে দূতাবাসের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন অভিভাবকরা।

নিয়ম অনুসারে দু’বছরে অভিভাবকদের সরাসরি ভোটে পরিচালনা পর্ষদ গঠনের কথা থাকলেও বর্তমান কমিটি তা মানছে না। শিক্ষক স্বল্পতার অজুহাতে নতুন ৬৩ শিক্ষককে নিয়োগ দিলেও, জামানতের বড় একটি অংশ খরচের অভিযোগ উঠেছে কমিটির সদস্যদের বিরুদ্ধে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বদরুল আলম।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম জানান, এ বিষয়ে দ্রুত অভিভাবক, স্কুল কমিটি ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প