শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সালমান এফ রহমান তার শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে বেসরক‍ারি খাতের উন্নয়নে নতুন গতিবেগের সঞ্চার করবেন বলেও আশা প্রকাশ করা হয় চিঠিতে।

সফল ব্যবসায়ী সালমান এফ রহমান বেক্সিমকোর প্রতিষ্ঠাতা ও আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের (এফবিসিসিআই) একজন সফল নেতা। এছাড়া আবাহনী ক্রীড়া চক্রের চেয়ারম্যান হয়ে ক্রীড়া সংগঠক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। মনোনীত হয়েছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি হিসেবেও সুনাম কুড়িয়েছেন সালমান এফ রহমান। এছাড়াও তিনি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিএনআই) ও ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান।

সালমান এফ রহমান ১৯৭২ সালে বাংলাদেশ রপ্তানি ও আমদানি কোম্পানি (বেক্সিমকো গ্রুপ) প্রতিষ্ঠা করেন। বেলজিয়াম, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও নেদারল্যান্ডে শুরু করেন সীফুড ও হাড় গুঁড়া রপ্তানি। ওই রপ্তানির আয় দিয়ে শুরু করেন ওষুধ আমদানি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী