শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিখোঁজ ছাত্রদল নেতার ক্যান্সারে আক্রান্ত অসুস্থ বাবার পাশে ফখরুল

তিন বছর ধরে নিখোঁজ ঢাকার বিমানবন্দর থানা ছাত্রদল সাধারণ সম্পাদক নিজামুদ্দিন মুন্নার ক্যান্সারে আক্রান্ত বাবাকে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর উত্তরার দক্ষিণ খানে মুন্নাদের বাসায় গিয়ে তার বাবার খোঁজখবর নেন ফখরুল।

এসময় তিনি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা মুন্নার বাবার হাতে তুলে দেন।

মির্জা ফখরুল ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে দলের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে বিএনপি অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। এটা নৈতিক দায়িত্বও বটে।’

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘তার চিকিৎসা সহায়তার জন্য কিছুদিন আগে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম।কেউ কেউ কিছু সহায়তাও করেছেন। কিন্তু তা একেবারেই অপ্রতুল। তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার।

দলের যারা বিত্তবান আছেন এই অসহায় বাবার সাহায্যে সাধ্যমত এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স,তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী