রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্বাচনের মধ্যে দিয়েই আ’ লীগকে পরাজিত করা হবে : দুদু

গণঅভ্যত্থান নয়, নির্বাচনের মধ্যে দিয়েই আওয়ামী লীগ সরকারকে পরাজিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক এ সভায় তিনি বলেন, ৭ নভেম্বর সমাবেশের অনুমতির বিষয়ে প্রশাসন মিথ্যাচার করছেন। আমি সরকারকে বলতে চাই, কোন কিছু বন্ধ করবেন না। সকল দরজা ও জানালা খুলে দিন। এতে আপনাদের ও দেশের মঙ্গল হবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, আপনি বাকশাল না কি আওয়ামী লীগকে পছন্দ করেন? আওয়ামী লীগকে বিশ্বাস করলে তাহলে ৭ নভেম্বরকে মানতে হবে। আর যদি বাকশালে বিশ্বাসী হন তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন।

বর্তমান দেশে মতপ্রকাশ ও সভা- সমাবেশ করার স্বাধীনতা নেই বলেও মন্তব্য করেন দুদু।

আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্যে রাখেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী