হিলারিকে জেতাতে ফাটানো হবে ১০০৮ নারকেল


প্রচারের সময় অনেকেই ভেবেছিলেন লড়াইটা একপেশে হবে৷ হিলারির জয় প্রায় নিশ্চিত৷ কিন্তু ভোট পর্ব শুরু হতেই অঙ্ক পাল্টাতে শুরু করেছে৷ ডেমোক্র্যাট প্রার্থীকে বেশ ভালই টক্কর দিচ্ছেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী৷ লড়াই একদম হাড্ডাহাড্ডি৷
সমর্থনের আশায় যেখানে মার্কিন মুলুকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন হিলারি, সেখানে সুদূর শ্রীলঙ্কায় তার জন্য নারকেল ফাটিয়ে প্রার্থনা করতে চলেছেন তামিলরা৷ দিন ধার্য হয়েছে ৮ নভেম্বর৷ স্থান জাফনার কন্দস্বামী কোভিল মন্দির৷ সেখানেই ১০০৮টি নারকেল ফাটানো হবে হিলারির জয়ের প্রত্যাশায়৷ এমনটাই জানালেন তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের সদস্য এমকে শিবাজিলিঙ্গম৷ জ্বালানো হবে ১০০৮টি মোমবাতিও৷
হিলারি ক্লিন্টন যদি মার্কিন মসনদে বসেন৷ তাতে শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল সম্প্রদায় উপকৃত হবে বলে মনে করেন শিবাজিলিঙ্গম৷ ইতিমধ্যেই ওবামা প্রশাসন শ্রীলঙ্কার তামিলদের সাহায্যের জন্য রাষ্ট্রপতি শ্রীসেনার সঙ্গে হাত মিলিয়েছেন৷ যার ফল কিছুটা গত মাসে পেয়েছেন শ্রীলঙ্কার উত্তরভাগে বসবাসকারী তামিলরা৷ বহু বছর ধরে সেনার হাতে থাকা গুরুত্বপূর্ণ কিছু জমি শ্রীলঙ্কা সরকারকে ছাড়তে বলেছেন জাতিসঙ্ঘ মানবাধিকার বিশেষজ্ঞরা৷ তাই ডেমোক্র্যাট শাসনকালে এই সাফল্যকে হিলারি ক্লিন্টন আরো এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করছেন শ্রীলঙ্কার তামিলরা৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













