বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সড়কেও সভার অনুমতি পাচ্ছে না বিএনপি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করার জন্য বিএনপিকে অনুমতি দিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

নয়াপল্টনে সমাবেশ করার জন্য বিএনপির পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে অনুমতি না দেওয়ার বিষয়টি জানিয়ে বিএনপিকে চিঠি দিচ্ছে সিটি করপোরেশন।

আজ সোমবার সন্ধ্যায় সোয়া ৭টায় দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, ‘নয়াপল্টনের রাস্তাটি সিটি করপোরেশনের। সেখানে সভা করা হবে- বিএনপি এমন একটি অবহিতকরণ চিঠি দিয়ে আমাদের দিয়েছে। আমাদের অনুমতি চাওয়া হয়নি। তাই, আমরা বিএনপিকে চিঠি দিয়ে অনুমতি না দেওয়ার বিষয়টি জানিয়ে দিচ্ছি। কারণ, বিনা অনুমতিতে রাস্তায় সভা-সমাবেশ করা নিষিদ্ধ।’

এ ব্যাপারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো চিঠি পাইনি।’

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করার জন্য আগামী ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। তারা সোহরাওয়ার্দী উদ্যান পাওয়ার ব্যাপারে আশাবাদীও ছিল।

গত বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া গণমাধ্যমকে জানান, আগামী ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিচ্ছে না পুলিশ। একই সময়ে একাধিক দল ওই এলাকায় সমাবেশ করার অনুমতি চাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কার্যত পুলিশের এই বক্তব্যের মাধ্যমে বিএনপির সোহরাওয়ার্দী উদ্যান পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। যদিও এর আগেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছিলেন, ৭ নভেম্বর পালনের ক্ষেত্রে বিএনপিকে প্রতিহত করা হবে। একই সঙ্গে সরকারের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলও (জাসদ-ইনু) ‘সিপাহী-জনতার বিপ্লব দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের বরাদ্দ চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছিল।

সোহরাওয়ার্দী উদ্যান না পেয়ে পরে ৮ নভেম্বর দলীয় কার্যালয় নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে গতকাল আশাবাদ ব্যক্ত করেছিলেন রিজভী আহমেদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী