বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সমগ্র পাতালে ছড়িয়ে আইএসের ‘সুরঙ্গ নেটওয়ার্ক’

‘ওরা সর্বত্র ছড়িয়ে রয়েছে’ বলে উঠলেন ইরাকের গোয়েন্দা সংস্থার এক অফিসার৷ এখানে ‘ওরা’ বলতে বলা হয়েছে আইএস জঙ্গিদের কথা৷ কারণ সম্প্রতি মসুলে ইরাকি সেনা খোঁজ পেয়েছে একটি গোপন সুরঙ্গের৷ যেখানে এতদিন ঘাঁটি গেড়ে গোপন আস্তানা বানিয়ে ছিল আইএস জঙ্গিরা৷ সুরঙ্গটা আবিষ্কার হওয়ার পরে দেখা গিয়েছে, মসুলের কাছে মাটির তলায় সম্পূর্ণ নেটওয়ার্ক হিসেবে কাজ করত এই সুরঙ্গ৷সেনা জানিয়েছে এখনও পর্যন্ত এমন ৬টি সুরঙ্গের হদিশ পেয়েছেন তারা৷

জানা গিয়েছে, অত্যন্ত ছোটো সুরঙ্গটির ভেতরে মজুত করা রয়েছে প্রচুর বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র৷ প্রথম সুরঙ্গটির চোখে পরে মসুলের একটি গ্রামের বাড়ির প্রবেশ পথে৷গোয়েন্দারা জানিয়েছেন, তাদের অনুমান সুরঙ্গটি ছড়িয়ে রয়েছে পুরো গ্রামটির তলায়৷আইএসের দ্বারা অধিকৃত সবচেয়ে বড় শহর হল মসুল৷ যেখানে বর্তমানে আমেরিকার নেতৃত্বে ইরাকি সেনার আঘাতে অনেকটাই মাটি হারাচ্ছে আইএস৷

গত কিছু মাসে ইরাকে আইএসের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছে ইরাকি সেনা৷ তবে সেনা জানিয়েছে, যখনই আইএস জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে গিয়েছে, তখনই কিছু সময় পরে অদৃশ্য হয়ে যেত আইএস জঙ্গিরা৷ কিন্তু কোথায় যেত তা বুঝতে পারত না ইরাকি সেনা৷ এবার এই সুরঙ্গগুলি উদ্ধার হওয়ার ফলে সেনার মাথায় এসেছে এই সুরঙ্গগুলিকেই বাঙ্কার হিসেবে ব্যবহার করত আইএস৷

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প