বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কিশোরীর নগ্ন ছবি দেখার আবদার করলো বন্ধু, অত:পর

সোশ্যাল মিডিয়ায় তো এমনটা কতই ঘটে। কোনও এক কিশোরী বা তরুণীকে অনলাইন দেখে তার ইনবক্সে কোনও এক অশোভন প্রস্তাব দিয়ে বসে তার কোনও এক স্বল্পচেনা কিংবা একেবারে অচেনা এক পুরুষ বন্ধু। তার উত্তরে মেয়েটি কী করে? হয় এড়িয়ে যায় সেই প্রস্তাব, কিংবা সেই অশোভন প্রস্তাবকারীকে ব্লক করে দিয়ে ভবিষ্যতে এই ধরনের মেসেজের রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু মাত্র ১৬ বছরের রিজ হাবার্ট যা করেছে এই জাতীয় অশালীন প্রস্তাবের উত্তরে, তা রীতিমতো দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।

রিজ থাকে আমেরিকার হিউস্টনে। স্কুলে পড়ে সে। দিন কয়েক আগে সে যখন স্নান করছে, তখনই তার স্কুলের এক সহপাঠী তাকে টুইটারে মেসেজ করে জানতে চায়, রিজ কী করছে? রিজ জানায়, সে স্নানরতা। সঙ্গে সঙ্গে আসে প্রস্তাব, ‘তোমার স্নান করার একটা ছবি পাঠাও না, প্লিজ।’

রিজ জানিয়েছে, ছেলেটি তার স্কুলে পড়ে ঠিকই, কিন্তু ছেলেটির সঙ্গে তেমন ভালো আলাপ নেই তার। সেই সহপাঠীর কাছ থেকে এহেন প্রস্তাব পেয়ে যথেষ্ট ক্ষুণ্ণ হয় রিজ। সে ঠিক করে এর যোগ্য জবাব দিতে হবে।

সংবাদমাধ্যমকে সে জানিয়েছে, ‘যে কেউ যা খুশি দেখতে চাইবে, আর আমি অম্নি সেটা পাঠিয়ে দেব, আমি সেরকম মেয়েই নই।’ কিন্তু সহপাঠীর ওই প্রস্তাবের উত্তরে চুপ করে বসে থাকার মেয়েও সে ছিল না। সে একটা ছবি সত্যিই পাঠিয়ে দেয় ওই ছেলেটিকে। সেটা তার স্নানেরই ছবি বটে। কিন্তু যেমন ছবি ওই ছেলেটি দেখতে চেয়েছিল, সেরকম ছবি আদৌ নয়।

কয়েকদিন আগে অনলাইন শপিং মারফৎ একটি মাথায় লাগানো ছাতা কিনেছিল রিজ। সে করে কী, ছাতাটি মাথায় লাগিয়ে শাওয়ারের নীচে দাঁড়িয়ে একটি সেলফি তোলে। ছবিটিতে কেবল তার গলা পর্যন্ত দেখা যাচ্ছে। তারপর সেই ছবি পাঠিয়ে দেয় ছেলেটিকে।

ছেলেটি বলা বাহুল্য খুশি হয়নি। কিন্তু রিজের এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্য টুইটার গ্রাহকরা ভয়ানক খুশি হয়েছেন রিজের এহেন উত্তরে। সকলেরই বক্তব্য, কত শান্তভাবে এবং ব্যতিক্রমী উপায়ে ছেলেদের অশালীন প্রস্তাবের মোকাবিলা করা যায়, তা দেখিয়ে দিয়েছে রিজ। হাজার হাজার শেয়ার হয়েছে রিজের এই ছবি। শুধু তাই নয়, রিজের কায়দায় মাথায় ছাতা লাগিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন রিজের ফলোয়াররা।

রিজের বক্তব্য, ‘আমার বন্ধুরা বলছে, আমি নাকি টুইটারে দারুণ ফেমাস হয়ে গিয়েছি।’ আর রিজের সেই সহপাঠী, যার জন্য এতকিছু, সে কিছু বলেছে রিজের এই জনপ্রিয়তায়? রিজ হাসতে হাসতে জানাল, ‘সে আমাকে আর তারপর থেকে কোনও মেসেজই করেনি।’এবেলা

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প