রিপাবলিকানদের অভ্যন্তরীণ মডেল বলছে, হেরে যাচ্ছেন ট্রাম্প


এবারের মার্কিন নির্বাচনে যদিও নিজেদের সম্ভাবনা সম্পর্কে অব্যাহত আশাবাদী ট্রাম্প শিবির, কিন্তু রিপাবলিকানদের অভ্যন্তরীণ মডেলই বলছে, নির্বাচনে হেরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অন্তত দুটি সূত্রের বরাতে এমন খবর দিয়েছে সিএনএন।
নিউইয়র্ক থেকে সিএনএনের সারা মারে জানান, সরকারি ও বেসরকারিভাবে অনেক রাজ্যে আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন রিপাবলিকানদের ভেতর থেকেই বুঝতে পারছে নির্বাচনে তারা জিতছেন না।
নির্বাচনী ক্যাম্পেইনের শেষ সময় পর্যন্ত জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন ট্রাম্প। কিন্তু দলের ভেতরের একাধিক কর্মী সিএনএনের কাছে স্বীকার করেছেন জয়ের ব্যাপারে ট্রাম্প এখন উদ্বিগ্ন।
তারা আরো জানিয়েছেন, সারাদিন ট্রাম্প তার কর্মীদের কোথায় কোথায় নির্বাচন মোড় নিচ্ছে সেই তথ্য সংগ্রহে চাপ দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













