মাদক বিষয়ক প্রতিবেদন ‘চেপে রেখেছিল’ আইএএফ
প্রভাবশালী ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমস বলছে, যে গবেষণা প্রতিবেদনে বিশ্বের সেরা অ্যাথলিটদের এক তৃতীয়াংশকেই সন্দেহভাজন মাদকসেবী বলে প্রতীয়মান হচ্ছে সেই পুরো গবেষণাটিকে প্রকাশ করতে বাধা দেয়ার মাধ্যমে ‘চেপে রেখেছিল’ অ্যাথলেটিক্সের নিয়ন্ত্রক সংস্থা ‘আই ডাবল এ এফ’।
পত্রিকাটির খবরে জার্মানির ইউনিভার্সিটি অব টুবিনেনের বরাত দিয়ে বলা হয়, তাদের এ বিষয়ক একটি প্রকাশনাকে বাধাগ্রস্ত করে ‘আই ডাবল এ এফ’ বলে পরিচিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন। ২০১১ সালে শত শত অ্যাথলিট একদল গবেষকের কাছে কার্যত স্বীকার করে নেয় যে তারা নিষিদ্ধ মাদক গ্রহণের মাধ্যমে খেলায় প্রতারণা করেছে।
সানডে টাইমসকে দেয়া এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানায়, ‘গবেষণাটি ছিল স্বাধীন এবং আই ডাবল এ এফের অনুমোদিত ছিল না এটি’। ‘জোরালো কোনও যুক্তি ছাড়া আই ডাবল এ এফ কর্তৃক একটি প্রকাশনাকে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত করা মত প্রকাশের স্বাধীনতায় মারাত্মক হস্তক্ষেপের শামিল’। তবে আই ডাবল এ এফ বলছে, ওই গবেষণাটি প্রকাশের ব্যাপারে তাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













