ট্রাম্পকে রাষ্ট্রপতি আবদুল হামিদের অভিনন্দন


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ায় রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ বুধবার এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে শান্তি ও উন্নতির পথে আরো এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। আবদুল হামিদ আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরো সম্প্রসারিত হবে।’
ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
এ ছাড়া ফলাফল ঘোষণার পর স্বয়ং হিলারি ক্লিনটনও শুভেচ্ছা জানান ট্রাম্পকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













