শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাষ্ট্রপতির সঙ্গে মিয়ানমারের বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মিয়ানমারের বিমান বাহিনীর প্রধান জেনারেল কিন অং মিয়ন্ত আজ বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বৈঠকে বলেন, বাংলাদেশ উন্নতমানের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে এবং বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে প্রশিক্ষণ গ্রহণে মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর জন্য অনেক সুযোগ রয়েছে এবং মিয়ানমার এই সুযোগ কাজে লাগাতে পারে। এতে দু’দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি দু’দেশের উচ্চ পযার্য়ের প্রতিরক্ষা কর্মকর্তাদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পাশাপাশি সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বৃদ্ধি পেতে পারে।

বৈঠকে জেনারেল কিন মিয়ন্ত বলেন, তার দেশের অনেক প্রতিরক্ষা কর্মকর্তা বাংলাদেশে প্রশিক্ষণ নিচ্ছে। তিনি বলেন, মিয়ানমারে নৌ বাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ নেয়ার সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশের নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের মিয়ানমারে প্রশিক্ষণ গ্রহণের আমন্ত্রণ জানান।
বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ