নোট বাতিলের সিদ্ধান্ত আর্থিক জরুরি অবস্থা : মমতা


ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্তকে আর্থিক জরুরি অবস্থা বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। তিনি বলেন, টিভি চ্যানেল বন্ধ করে মোদি সরকার রাজনৈতিক জরুরী অবস্থা জারি করেছিল, এবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এই ঘোষণার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগও দাবি করেছেন মমতা। তিনি আরো বলেন, এই সিদ্ধান্তে সাধারণ মানুষ অসুবিধায় পড়বে। যারা ইতিমধ্যে ব্যাংক থেকে ৫০০ ও ১০০০ রুপির নোট তুলেছেন তারা কী করবেন? কীভাবে বাজার করবেন? কীভাবে চলাফেরা করবেন? সরকার যদি সত্যি কালো টাকা রুখতে চাইত তাহলে একটা প্ল্যান অব অ্যাকশান তৈরি করত। এমন হঠকারী সিদ্ধান্ত নিত না।
নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি দিয়ে পশ্চিমবঙ্গের বলেন, বিদেশের মাটিতে যে কয়েকশ কোটি কালো টাকা রয়েছে। সরকারের উচিত সেগুলো আগে ফেরত নিয়ে আসা।
মোদির এই সিদ্ধান্তকে নাটক বলেও উল্লেখ করেন মমতা।
গত মঙ্গলবারে রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













