ট্রাম্পের বিজয়ে কঠিন সময়ের আশঙ্কা জার্মান পররাষ্ট্রমন্ত্রীর


জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-বাল্টার স্টাইনমেইয়ার বুধবার সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মার্কিন পররাষ্ট্রনীতি আরো বেশি অনিশ্চিত হয়ে পড়বে এবং পরিস্থিতি আরো কঠিন হয়ে যাবে।
তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের অবশ্যই ধারণা করতে হবে যে, মার্কিন পররাষ্ট্রনীতি আমাদের জন্য আরো কম অনুমেয় হয়ে উঠবে এবং আমাদের এটিও ধারণা করতে হবে যে, যুক্তরাষ্ট্র এখন একাই সিদ্ধান্ত গ্রহণের দিকে বেশি ঝুঁকবে।’
স্টাইনমেইয়ার বলেন, ‘অন্য কথায় রাখঢাক না করে বললে, কোন কিছুই সহজ হবে না। অনেক বিষয়ই আরো কঠিন হয়ে যাবে।’ তবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জার্মানি ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহ্যবাহী সুসম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি মার্কিন এ সম্পর্কের ব্যাপারে হাল ছাড়বেন না।
এদিকে পৃথকভাবে জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, ট্রাম্পের বিজয় আমাদের জন্য একটি সতর্ক বার্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













