সাকিবের মেয়ের জন্মদিনের পার্টিতে শাকিব খান!


ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ে আলাইনার জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। শুধু শাকিব খানই নন, শোবিজ তারকাদের মধ্যে অনেকেই আলাইনার জন্মদিনে পার্টিতে আমন্ত্রিত হয়েছিলেন গতকাল বুধবার।
তবে ঢালিউড কিং শাকিব খানকে পার্টিতে দেখে উপস্থিত সবার আনন্দ দ্বিগুণ হয়েছিল। সুবর্ণা মুস্তাফা শাকিব খানের সঙ্গে পার্টিতে তোলা একটা ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমাদের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান, দেরী করে এসেছিলেন।’
আলাইনার জন্মদিনের পার্টি আরো আলোকিত করেছিলেন নোবেল, তমালিকা কর্মকার, দীপা খন্দকার, শাহেদ আলী, রুনা খান, সুজানা জাফর, শ্রাবণ্য তৌহিদা, আশফাক নিপুণ, এলিটা, বিজরী বরকতুল্লাহ, তারিন, সামিনা রহমান ও জাহিদ হাসান প্রমুখ। রাজধানীর এক রেস্তোরাঁয় জমকালো এই পার্টির আয়োজন করা হয়।
এদিকে তারকারা আলাইনার সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে শুভ কামনা জানাতে একদম ভুলে যাননি। তাই আলাইনার জন্মদিন পার্টি শেষ হলেও এর রেশ এখনো কাটেনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে!
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













