বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুসলিম নিষেধাজ্ঞার বিবৃতি সরালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে তিনি বরাবরই বলে আসছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞা জারি করবেন তিনি। এ ব্যাপারে তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটে বিবৃতিও দেওয়া হয়।

তবে স্থানীয় সময় মঙ্গলবার রাতে ট্রাম্প যখনই ইঙ্গিত পেলেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তিনিই হতে যাচ্ছেন। ঠিক তখনই মুসলিম নিষেধাজ্ঞার এই বিবৃতি সরিয়ে নিয়েছেন তিনি। এখন বিবৃতির লিংকে ক্লিক করলে অন্য একটি পাতা দেখানো হচ্ছে।

মঙ্গলবার ভোটের দিন সকালেও নিষেধাজ্ঞার ওই বিবৃতিটি ওয়েবসাইটে দেখা যাচ্ছিল।

২০১৫ সালের নভেম্বরে ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার পর ট্রাম্প বলেন, কী ঘটছে তা বুঝতে না পারা পর্যন্ত মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

ট্রাম্প ও তাঁর সহযোগীরা বরাবরই দাবি করে আসছিলেন, মুসলমানদের ওপর এই নিষেধাজ্ঞা শুধু যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থেই। জাতিগত বৈষম্যের কোনো বিষয় এর সাথে মোটেও জড়িত নয়।

ট্রাম্পের ওয়েবসাইট থেকে তথ্য মুছে ফেলার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। সম্প্রতি ‘ট্রাম্পপত্নী’ মেলানিয়া ‘বিশ্ববিদ্যালয় ডিগ্রি শেষ করেননি’ এমন তথ্য ছড়িয়ে পড়ে। তখন ট্রাম্পের ওয়েবসাইট থেকে মেলানিয়ার জীবনবৃত্তান্তও মুছে ফেলা হয়। ওই ঠিকানায় এখন ক্লিক করলেই দেখা যাবে ট্রাম্পের গলফ কোর্সের তথ্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প