রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র : দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ

প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ভোরে দেশটির পেনসিলভানিয়ার ওয়াশিংটন কাউন্টির ক্যাননসবুর্গের কাছে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অজ্ঞাত ওই দুর্বৃত্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে ওক্যাননসবুর্গের উডক্রেস্ট ড্রাইভের একটি বাড়িতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাত দুর্বৃত্ত।

তবে কেন পুলিশকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।

এদিকে মঙ্গলবারের নির্বাচনে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যকারী রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে দেশটির অন্তত ২৫টি শহরে সহিংস বিক্ষোভ করেছে বিরোধীরা। বেশ কয়েকটি শহরে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ট্রাম্পবিরোধী বিক্ষোভ থেকে এক ডজনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

এ ছাড়া দেশটির বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবি তুলেছে সেখানকার নাগরিকরা। এ দাবিতে বিক্ষোভ করেছে তারা। ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যাওয়ার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে স্থানীয়রা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি