শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অনুমতির অগ্রগতিও জানতে পারেনি বিএনপি

সমাবেশের অনুমতির অগ্রগতি জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে গিয়ে দায়িত্বশীলদের নাগাল না পেয়ে আশাহত হয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের নেতৃত্বে ডিএমপিতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। কিন্তু সেখানে দায়িত্বশীল কোনো কর্মকর্তার ‘সাক্ষাৎ পাননি’ প্রতিনিধি দলটি।

কার্যালয় থেকে বেরিয়ে ‘আশাহত’ আবদুস সালাম অভিযোগ করেন, ডিএমপির দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে কথা বলেনি।

তিনি বলেন, ‘আগামী ১৩ নভেম্বর বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে কথা বলতে ডিএমপি কার্যালয়ে এসেছিলাম। কিন্তু সেখান থেকে বলা হয়েছে, ডিএমপি কমিশনার অফিসে নাই। দায়িত্বশীল কেউ আছেন কি না-জানতে চাইলে বলা হয় সবাই মিটিংয়ে আছেন। আমরা বলে এসেছি, শুক্রবার বা শনিবার সময় দিলে আমরা পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করবো।’

বিএনপি নিয়মতান্ত্রিকভাবে সমাবেশ করতে চায় জানিয়ে তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সেজন্যই নিয়মতান্ত্রিকভাবে সমাবেশ করতে চাই। কিন্তু তারা তা করতে দিচ্ছে না। আশা করি, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং ১৩ তারিখে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি দিবে।’

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহদপ্তর সম্পাদক মনির হোসেন ও সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন।

গত ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইলেও তা পায়নি বিএনপি। পরে ৮ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চেয়ে আবেদন করে দলটি। কিন্তু সড়কে সমাবেশ করা যাবে না-এই কারণ দেখিয়ে সেখানেও অনুমতি দেওয়া হয়নি।

তবে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনের পরিবর্তে গত মঙ্গলবার ২৭ শর্তে ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী