অবশেষে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প


যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বারাক ওবামার সঙ্গে দেখা করতে গেছেন। আজ বৃহস্পতিবার ওভাল অফিসে দেখা করবেন দুই নেতা। খবর বিবিসির।
রিপাবলিকান দলীয় ট্রাম্প ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার প্রস্তুতি হিসেবে ক্রমান্বয়ে ক্ষমতা হস্তান্তর শুরু করার লক্ষে আজ প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন।
ট্রাম্পকে বহনকারী বিমান ওয়াশিংটনের রিগান ন্যাশনাল বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে অবতরণ করে।সিএনএনের খবরে বলা হয়, হোয়াইট হাউজের স্পিকার পল রায়ান ও সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককর্লেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প।
পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন, যে তিনি যে বিপুল চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছেন তার জন্য তার প্রতি শুভ কামনা থাকছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













