মিয়ানমারের মুসলিমবিদ্বেষীদের কবিতায় ট্রাম্প বন্দনা


‘ইসলামী সন্ত্রাসবাদ’ দমনে ডোনাল্ড ট্রাম্প ভূমিকা রাখবেন আশা করে মিয়ানমারের মুসলিমবিরোধী কট্টরপন্থীরা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বন্দনা করে কবিতা রচনা করেছেন।
নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেছিলেন, তিনি জয়ী হলে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করবেন এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের ডাটাবেজ তৈরি করবেন। ফলে মঙ্গলবারের নির্বাচনে ট্রাম্পের জয়ে সারা বিশ্বের মুসলিমরা বেদনাহত হয়েছেন।
তাদের আশংকা তার মুসলিমবিরোধী সম্ভাব্য পদক্ষেপ আইএসের মতো উগ্র মুসলিম সংগঠনের বিকাশে সহায়ক হবে।
তবে বৌদ্ধপ্রধান মিয়ানমারে ট্রাম্পের বন্দনায় কবিতা রচনা করা হয়েছে। এখানে সংখ্যালঘু মুসলিমদের, বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর মনোভাব রয়েছে বহু বৌদ্ধের।
অগ্নিপুত্রখ্যাত সন্ন্যাসী উইরাথু ফেসবুকে ট্রাম্পের জন্য চার লাইনের এক কবিতা লিখেছেন।
একসময় উইরাথু মুসলিমবিদ্বেষী ধর্মীয় নসিহত প্রচার করে বৌদ্ধ সন্ত্রাসীদের মুখপাত্র আখ্যা পেয়েছিলেন।
তার কবিতাটি এরকম : ‘জননিরাপত্তা সর্বাগ্রে/ ডোনাল্ড ট্রাম্প আসল নেতা/ জনগণ তাকে খুবই ভালোবাসে/ জাতীয়তাবাদই অগ্রাধিকার।’
কবিতার নিচে তার মন্তব্য- যুক্তরাষ্ট্রের নাগকিররা জিহাদ থেকে মুক্তি পাক, বিশ্ব রক্তপাত থেকে মুক্ত হোক।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













