বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তিন দিনের ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ১৮ ডিসেম্বর ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরটি হবে তিনদিনের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই সফরে দ্বিপাক্ষিক কয়েকটি ইস্যুতে চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। তবে বহু বছর ধরে ঝুলে থাকা তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন ইস্যু দুই প্রধানমন্ত্রীর আলোচনায় প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্র জানায়।

পাশাপাশি বাংলাদেশের উদ্যোগে তিস্তা ব্যারেজ নির্মাণে ভারতের অংশগ্রহণের ব্যাপারে আলোচনা হতে পারে। একাত্তরের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত ভারতের সামরিক বাহিনীর সদস্যদের সম্মাননা দিতে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ৪ হাজার ভারতীয় সৈন্য বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারান। নিহত সৈন্যদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী। দুই দেশের কর্মকর্তারা প্রায় দুইশ নিহত সৈন্যের তালিকা সর্বশেষ গত ১৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ায় ব্রিকস-বিমসটেক আউট রিচ সম্মেলনের সাইড লাইনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেন।

গত বছর জুনে নরেন্দ্র মোদী বাংলাদেশে দ্বিপাক্ষিক সফর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর হবে মোদীর ঢাকা সফরের ফিরতি। দুই দেশের কর্মকর্তারা এখন শেখ হাসিনার আসন্ন দিল্লী সফরের কর্মসূচি ও এজেন্ডা চূড়ান্ত করছেন। পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তিনদিনের জন্য নয়াদিল্লী সফর করে বৃহস্পতিবার ঢাকায় ফিরে এসেছেন। তিনি ভারতের পররাষ্ট্র সচিব এস জয় শংকরের সঙ্গে বুধবার আলোচনা করেন। আগামী এক মাসের মধ্যে ঢাকা ও নয়াদিল্লীর মধ্যে কর্মকর্তা পর্যায়ে আরো সফর বিনিময় হবে।

প্রধানমন্ত্রীর নয়াদিল্লী সফরের দিন প্রথমে ৩ ও ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়। পরে তা ১৮ থেকে ২০ ডিসেম্বর চূড়ান্ত হয় বলে সূত্র জানায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে