কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন প্রতিস্থাপন শুরু


জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কঙ্গোতে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক কন্টিনজেন্ট, একটি ব্যান হেডকোয়ার্টার সাপোর্ট এন্ড সিগন্যাল কোম্পানি এবং একটি ফোর্স ব্যানএমপি কন্টিনজেন্টের ১১৮১ জন সদস্যের প্রতিস্থাপন শুরু হয়েছে।
জাতিসংঘ চার্টার্ড বিমানের ৭টি ফ্লাইটের মধ্যে ২৩০ জন শান্তিরক্ষী নিয়ে প্রথম ফ্লাইটটি আজ শুক্রবার মিশন এলাকায় গমনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কন্টিনজেন্টসমূহের দায়িত্বের মধ্যে রয়েছে জনগণের নিরাপত্তা বিধান এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজ। ইতিমধ্যে কন্টিনজেন্টগুলো সে দেশের সরকারের প্রশংসা এবং আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। জাতিসংঘ সদর দপ্তরও এই কন্টিনজেন্টসমূহের দক্ষতার ভুয়সী প্রশংসা করেছে।
কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক কন্টিনজেন্ট, একটি ব্যান হেডকোয়ার্টার সাপোর্ট এন্ড সিগন্যাল কোম্পানী এবং একটি ফোর্স ব্যানএমপি ২০০৩ সাল হতে অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













