পরমাণু বিদ্যুৎকেন্দ্র ভেঙে ফেলবে ভিয়েতনাম


ভিয়েতনাম তাদের নির্মিতব্য দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ভেঙে ফেলার পরিকল্পনা করছে।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর বাসসের।
২০০৯ সালে নিন থুয়ান প্রদেশে পারমাণবিক কেন্দ্র দুটি নির্মাণের পরিকল্পনা অনুমোদন দেয়া হয়। অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাওয়া এ দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতেই এ ধরণের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়।
রাশিয়ার রোসাতম ও জাপানি কনসোটিয়ামের সহযোগিতায় তৈরি এ বিদুৎকেন্দ্র দুটির উৎপাদন ক্ষমতা ছিল চার হাজার মেগাওয়াট। এ দুটি কেন্দ্র উৎপাদনে গেলে এগুলো হতো দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
ভিয়েতনামের সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সরকার ভিয়েতনামের পার্লামেন্টকে প্রকল্প দুটি স্থগিত করতে বলেছে।
খবরে আরও বলা হয়, এই প্রকল্প পরিবেশের জন্য হুমকি হতে এবং এর ক্ষতিকর দিক দেশ কাটিয়ে উঠতে নাও পারে এমন আশংকা থেকেই এসব বাতিল করার পরিকল্পনা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













