৫০০ ও ১০০০ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত, দেশের উন্নতি করতে গিয়ে মোদী কী হারালেন জানেন?


দেশের উন্নতি করার জন্যই ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা করতে গিয়ে যে ক্ষতি হল তাঁর, তা জানলে অবাক হতে হবে।
একটা সিদ্ধান্ত নরেন্দ্র মোদীকে ভারতের ইতিহাসে অমর করে রাখবে। এই ব্যাপারে কোনও সন্দেহই থাকতে পারে না। দেশের নিরাপত্তার জন্যই মোদী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই মোদীকে এমন সিদ্ধান্ত নিতে নিষেধ করেছিলেন। কিন্তু মোদী পিছিয়ে যাওয়ার বান্দা নন। নিজের মতামত পরিষ্কার করে দিয়েছিলেন তিনি। দেশকে সুরক্ষিত রাখাই তাঁর প্রধান কাজ।
দেশকে সুরক্ষিত রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী কিন্তু অনেকেরই বিরাগভাজন হয়েছেন। বিরোধীরা মোদীর বিরুদ্ধে মন্তব্য করেই চলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রথমদিন থেকেই দেশের প্রধানমন্ত্রীকে দুষে চলেছেন। অনেকে মোদীকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করেছেন। মোদীর অবশ্য এতে কিছু এসে যায় না। তিনি নিজের সিদ্ধান্তে অনড়।
যদিও এই কঠোর সিদ্ধান্ত নিতে গিয়ে মোদীকে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তাঁর জনপ্রিয়তা মুহূর্তের মধ্যে কমে গিয়েছে। যেদিন তিনি পাঁচশো ও এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেন তার পরেরদিনই দেশের প্রধানমন্ত্রীর টুইটার অনুগামীর সংখ্যা কমে গিয়েছে প্রায় তিন লাখ। টুইটার অ্যানালিটিক্স ওয়েবসাইট অনুযায়ী ৩,১৩,৩১২ সংখ্যক টুইটার অনুগামী সরে গিয়েছেন মোদীর পাশ থেকে। ফলে বোঝাই যাচ্ছে, দেশের ভালোর জন্য সিদ্ধান্ত নিলেও এই তিন লক্ষ মানুষ কিন্তু মোদীর সিদ্ধান্তকে মোটেও সমর্থন করেননি। এই সংখ্যক অনুগামী মোদীকে ডিসলাইক করে দিয়েছেন টুইটারে। বর্তমানে মোদীর টুইটার অনুগামীর সংখ্যা ২৪.৩ মিলিয়ন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













