ট্রাম্প টাওয়ারের অন্দর মহল


এখন তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের অতীত পরিচয় তিনি রিয়্যাল এস্টেট ব্যারন। দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে তার সিগনেচার স্টাইল ট্রাম্প টাওয়ার।
ট্রাম্প টাওয়ার, দুনিয়ার সেরা ধনকুবের আর সেলিব্রিটিদের পছন্দের ঠিকানা। ঠিক কেমন হয় সেই সব বাড়ি যার সাথে জড়িয়ে আছে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের নাম?


আধুনিক, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, শপিং কমপ্লেক্স থেকে বিমান ওঠানামার ব্যবস্থা সব থাকে এ বাড়িগুলোতে। তেমন বাড়ি তৈরি হচ্ছে মুম্বইয়ের ওরলিতে আরব সাগরের তীরে।
সতের একর জমিতে তৈরি হচ্ছে পঁচাত্তর তলা এই বাড়ি। ৪০০টি অ্যাপার্টমেন্ট থাকছে এই বাড়িতে। প্রতিটিই বিলাসবহুল। বাড়ির বাইরের সোনালি রঙ থেকে অন্দর সজ্জা প্রতিটি অংশে ট্রাম্প গ্রুপের ঐশ্বর্যের ছোঁয়া।


আভিজাত্য আর আধুনিকতার মিশেলে সাজানো হচ্ছে প্রতিটি অ্যাপার্টমেন্টের বৈঠকখানা থেকে রান্নাঘর। বাগান পিকনিক স্পট থেকে ক্রিকেট খেলার মাঠ, স্পা, থিয়েটার হল সব থাকছে এই সতেরো একরে। এখানেই শেষ নয়, বাসিন্দাদের জন্য প্রাইভেট জেট সার্ভিসের ব্যবস্থাও থাকছে মুম্বাইয়ের ট্রাম্প টাওয়ারে।
না, এত বিলাসবহুল বহুতলের কথা ভারতে আগে শোনা যায়নি। আবাসিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থাও বেশ কড়া। ৯ দশমিক ১ কোটি রুপিতে এখানে ফ্ল্যাট পাওয়া যাবে।


কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে, তখনও ট্রাম্প ভোটে দাঁড়াননি। আঠারো সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে সংস্থা সূত্রে খবর। ঠিক এমন একটি বহুতল তৈরি হচ্ছে পুনেতেও।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













