টাকা বাতিলের এফেক্ট, গত দুদিনে জমা ৫৩ হাজার কোটি


৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার হিড়িকে শুক্রবার দুপুর পর্যন্ত গোটা দেশে ভারতীয় স্টেট ব্যাঙ্কের (এসবিআই ) শাখাগুলিতে মোট টাকা জমা পড়েছে ৫৩ হাজার কোটি ৷ এই টাকার পরিমাণ আরও বাড়তে চলেছে৷ বৃহস্পতিবার ব্যাঙ্ক খোলার পর ওই দিনই এসবিআইয়ের বিভিন্ন শাখায় মোট ৩১ ,০০০ কোটি টাকা জমা পড়েছিল৷ শুক্রবার স্টেট ব্যাঙ্কের জুলাই -সেপ্টেম্বর ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণার সময় এ কথা জানিয়েছেন এসবিআই চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য৷
স্বাভাবিক অবস্থায় গোটা একমাসে এসবিআইয়ে ৮০০০ কোটি টাকা থেকে ১০ ,০০০ কোটি টাকার মতো আমানত জমা পড়ে৷ অর্থনীতিবিদরা মনে করছেন, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে সবচেয়ে লাভবান হবে বিশেষ করে স্টেট ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি৷ কারণ আমাদের দেশে মোট ৮৫,০০০ ব্যাঙ্ক শাখার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই বেশি৷ পুরানো নোট জমা পড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির আমানত জোগাড়ের খরচ অনেকটাই কমে যাবে এবং এর ফলে ব্যাঙ্কগুলির মুনাফাও বাড়বে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













