প্রস্তাবিত অলিম্পিক ভিলেজের পদ্মা চর ঘুরে গেলনে সেনা প্রধান


মুন্সীগঞ্জের পদ্মা চরের প্রস্তাবিত অলিম্পিক ভিলেজ পরিদর্শন করেছেন সেনা প্রধান। শনিবার স্পিড বোটে ও হেলিকপ্টারে করে করে বাংলাদেশ অলিম্পিপক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদসহ একটি দল পরিদর্শন করেছেন। প্রায় ১২ শ’ ৭২ একর জমিতে বিশাল এই অলিম্পিক ভিলেজ হওয়ার কথা রয়েছে। চরটি স্থায়ী হবে কিনা এবং অলিম্পিক ভিলেজের জন্য উপযোগী কিনা, তাই যাচাইয়ের পরেই চূড়ান্ত করা হবে।
সকাল ১১টার দিকে তিনি জাজিরাস্থ পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২ এ প্রথমে আসেন। এখানে কর্মরত সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং খুটিনাটি খোঁজখবর করেন। পরে তিনি স্পিড বোটে করে পদ্মা ঘুরে বিকেল সাড়ে ৩টার দিকে আসেন মাওয়া প্রান্তের দোগাছিস্থ সার্ভিস এরিয়া-১ এ। এখানে সংশ্লিষ্টদের সাথে পদ্মা সেতুর নিরাপত্তা, পদ্মার দু’পারে সেনানিবাস এবং পদ্মার চরে অলিম্পিক ভিলেজ নিয়ে কথা বলেন। তবে অলিম্পিক ভিলেজ নিয়ে বেলা দেড়টায় পূর্ব নির্ধারিত এপারের মতবিনমিয়টি সময়ের অভাবে হয়নি। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা ছাড়াও এখানে কর্মরত সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সার্ভিস এরিয়া-১ এ একটি গাছের চারা রোপণ করে বিকেল ৪টায় তিনি কপ্টারে করে ঢাকায় ফিরে যান।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান জানান, অলিম্পিক ভিলেজের জন্য পরীক্ষা-নিরীক্ষা প্রক্রিয়ার পরেই হয়তো বিষয়টি চূড়ান্ত হবে। মাটি পরীক্ষা ছাড়া এই বিষয়টি নিশ্চিত করা যাবে না। তাই এখনও বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেনাবাহিনীর মধ্যেই রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













